,

সৌদিদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তদন্ত করা হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তদন্ত করবে দেশটির সংসদের নিম্নকক্ষ হাউজ অব রেপ্রিজেন্টেটিভসের ‘ইউএস হাউজ ইন্টেলিজেন্স কমিটি’।

এই কমিটির প্রধানের দায়িত্বে থাকতে পারেন ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য অ্যাডাম স্কিফ। তিনি নিজেই শুক্রবার এই তদন্তের কথা জানান বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প বিশেষ কোনও পদক্ষেপ না নেয়ায় দেশটির সঙ্গে তার সম্পর্ক তদন্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

স্কিফ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, খাশোগি হত্যা এবং ইয়েমেনে চলমান যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ, সৌদি রাজপরিবারের স্থিতিশীলতা এবং সমালোচক ও গণমাধ্যমের প্রতি সৌদি সরকারের আচরণ তদন্ত করবে এই কমিটি।

তিনি বলেন, আমরা অবশ্যই খাশোগি হত্যা গভীরভাবে অনুসন্ধান করবো। গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ড সম্পর্কে যা জানে, আমরা তা পরীক্ষা করে দেখতে চাই।

এই বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

ইউএস হাউজ ইন্টেলিজেন্স কমিটি সদস্যের মধ্যে সবচেয়ে সিনিয়র হলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা স্কিফ। তাই আগামী জানুয়ারিতে দলটি যখন হাউজ অব রেপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নেবে, তখন তার এই কমিটির প্রধান হওয়ার সম্ভাবনা বেশি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য প্রবেশ করে নিখোঁজ হন খাশোগি। এরপর তুরস্ক দাবি করে তাকে দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে। সৌদি আরব প্রথমে অস্বীকার করলেও পরে হত্যার কথা স্বীকার করে। তবে এখনও খাশোগির মৃতদেহের খোঁজ মেলেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর