,

ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তাদের কোনো নির্যাতন করা হবে না : অলি আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তাদের কোনো নির্যাতন করা হবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমেদ। কারণ হিসেবে তিনি বলেন, ‘তারা বাধ্যগত কর্মকর্তা হিসেবে চাকরি করেন।’

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অলি আহমেদ এসব কথা বলেন। ‘৭১’র মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ, আসন্ন নির্বাচনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকারের ভিত নড়ে গেছে।’

ড. অলি আহমেদ বলেন, ‘বর্তমানে সংবাদকর্মীদের গলা চেপে রাখা হয়েছে ডিজিটাল আইনের মাধ্যমে। আমরা ক্ষমতায় গেলে এই ডিজিটাল আইন সংশোধন করা হবে। সরকারি কর্মকর্তাদের কোনো নির্যাতন করা হবে না। কারণ তারা বাধ্যগত কর্মকর্তা হিসেবে চাকরি করেন।’

অলি আরও বলেন, ‘ব্যাংক দেউলিয়া, কিছু সংখ্যক লোক ব্যংকের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে নাগরিকত্ব নিয়ে চলে গেছে। আবার জীবিত মুক্তিযোদ্ধাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। প্রধানমন্ত্রী একমাত্র একাত্তরের শহীদদের মুক্তিযোদ্ধা মনে করেন। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া যায় না। দলীয় আনুগত্য প্রকাশ করলেই চাকরি পাওয়া যায়। তাই অনেকে বাঁচার তাগিদে দলীয় আনুগত্য স্বীকার করেছে। সব মিলিয়ে এখন দেশকে মুক্ত করার তাগিদে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

অলি আহমদ বলেন, ‘আমরা মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা বৈষম্য দূর করতে চাই। এ কারণে এখন থেকে আমাদের নিজ নিজ এলাকায় অধিক প্রচারণা চালাতে হবে। কারণ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে বিপুল ভোটে জয়ী হতে হবে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ জুলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন— বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, নঈম জাহাঙ্গীর, কর্নেল (অব.) মনির দেওয়ান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর