,

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরাজয় হবে বুঝতে পেরে এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে দলটি।’

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘প্রশাসনকে আক্রমণ করে, দেশে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিএনপি। আমরা শঙ্কিত বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি দেশে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে চ্যালেঞ্জ করছি, আপনারা একটা কাজ দেখান, যেটা নিয়ে আপনারা জনগণের কাছে যেতে পারেন। ভোটাররা আপনাদের কাজের মর্যাদা দিতে পারে। আওয়ামী লীগের সেটা আছে। আওয়ামী লীগ জনগণের কাছে যেতে পারবে তাদের কাজ নিয়ে।’

আওয়ামী লীগের প্রার্থীর তালিকা চূড়ান্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কাল কিংবা পরশুর মধ্যে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আজ সারা দিন আমাদের শরিকদের সঙ্গে কথা বলেছি। সবার কাছ থেকে তালিকা নিয়েছি। এটা নিয়ে নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলব। নমিনেশন পেলেই নির্বাচন জিতে গেছে বিষয়টা তেমন নয়, আমরা কনফিডেন্ট, বাট নট ওভার কনফিডেন্ট।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর