,

কর্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২৫

news-image

ভারতের কর্ণাটক রাজ্যে যাত্রীবাহী একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের পানিতে ডুবে গেছে। এতে পাঁচ শিশুসহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। আজ শনিবার বিকেলে কর্ণাটক রাজ্যের মান্দায়া জেলার কানাগানামারাদি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের খালে পড়ে যায়। এ সময় গাড়িটি ডুবে গেলে যাত্রীরা আটকা পড়েন। এতে ঘটনাস্থলে অনেকে মারা যান। পাশেই খেতে কৃষকেরা কাজ করছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেন।

কর্ণাটকের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী জি পারমেশ্বর বলেন, ‘আমার বিশ্বাস চালক সঠিকভাবে গাড়ি চালাচ্ছিলেন না। বিষয়টি আমি খতিয়ে দেখব।’দুর্ঘটনার পরপরই অনলাইনে ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, গাড়িটি খালের পানিতে ডুবে আছে। আর স্থানীয় ব্যক্তিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এই দুর্ঘটনায় সমবেদনা প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেন, ভয়ংকর ওই দুর্ঘটনার খবরে আমি ভীষণ ব্যথিত। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। প্রার্থনা করছি আহতদের দ্রুত উদ্ধার করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর