,

সাংবাদিকদের সঙ্গে ইসির দুর্ব্যবহার

news-image

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং উপলক্ষে সাংবাদিকদের ডেকে এনে বের করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এসময় সাংবাদিকদের সঙ্গে ইসির এক কর্মকর্তা দুর্ব্যবহার করেছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ের প্রথম দিন ছিল আজ। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।

সাংবাদিকদের এই অনুষ্ঠানে থাকার জন্য শুক্রবার আমন্ত্রণ জানানো হয়।

তবে ডেকে এনে এভাবে বের করে দেয়ায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ব্রিফিং থেকে বেরিয়ে আসার পর এক সাংবাদিক বলেন, এভাবে বের করে দেয়ায় সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়নি। এতে আমরা কষ্ট পেয়েছি।

পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, আগামীকাল থেকে থাকতে দেব।

আজ সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের ব্যাজমেন্ট-২’তে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচন আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং শুরু হয়।

ব্রিফিংয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের বের হয়ে যাওয়ার জন্য ঘোষণা দেয় ইসি।

তখন সাংবাদিকরা বারবার জানান, তারা সিইসির বক্তব্য শুনে চলে আসবেন। তা না হলে সংবাদ তৈরি করা যাবে না। কিন্তু ইসি কোনো কথা না শুনে সাংবাদিকদের বেরিয়ে যেতে বলে।

সংবাদকর্মীরা বের হতে না চাইলে ইসির পক্ষ থেকে জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান রূঢ় আচরণ করেন এবং এরপর বেরিয়ে আসেন সংবাদকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর