,

ইলিয়েনার নতুন পরিচয়

news-image
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজের ক্যারিয়ার দীর্ঘ দিনের। প্রতমে তেলেগু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ এরপর বলিউডে এসেও সাফল্য। ইলিয়েনার ভাগ্য রেখা প্রসন্নই বলা চলে।

সুন্দরী এই অভিনেত্রীকে এতো দিন কেবল সিনেমার পর্দায় অভিনেত্রী হিসেবেই দেখা গেছে। তবে এবার ইলিয়েনা আসছেন নতুন পরিচয়ে। চলচ্চিত্র উৎসবে বিচারকের ভূমিকায় থাকছেন তিনি।

মরক্কোর মারাক্কেশ চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে থাকবেন ইলিয়েনা ডি’ক্রুজ। উৎসবটির ওয়েবসাইটে বিচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডাকোটা জনসনও।

উৎসবের প্রধান বিচারক হিসেবে দেখা যাবে নির্মাতা জেমস গ্রেকে। এ ছাড়া বিচারকের আসনে আরো আছেন পরিচালক ডেনিয়েল ব্রুল, লিন র্যা মসি, লোহ কঁতে, মাইকেল ফ্রাঙ্কো, জোয়ানা হাজিথমাস, তালা হাদিদ। আগামী ৩০ নভেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।

ইলিয়েনা ডি’ক্রুজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘রেইড’। এতে তিনি অভিনয় করেছেন অজয় দেবগনের সঙ্গে। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর