সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দেখছে বাংলাদেশ (সরাসির)

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের পরপরই ৭ উইকেট হারিয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রান এখন ৬৯। প্রথম ইনিংসের মতোই বিধ্বংসী মেজাজে দেখা দিয়েছিলেন শিমরন হেটমায়ার। সাকিবের এক ওভারে ২ চার এক ছক্কায় নেন ১৭ রান। শেষ পর্যন্ত এই মারকুটে ব্যাটসম্যান মেহেদী মিরাজের বলে নাঈম হাসানের তালুবন্দি হন।

২০৪ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঘূর্ণি উইকেটে ভয়ংকর হয়ে উঠেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। পরপর দুই ওভারে তুলে নিয়েছেন দুই উইকেটে। ইনিংসের তৃতীয় ওভারে কায়রন পাওয়েলকে (০) মুশফিকের গ্লাভসবন্দি করেন তিনি। এক ওভার পরেই শাই হোপকে (৩) প্যাভিলিয়নে পাঠান।

এরপর মঞ্চে আবির্ভাব তাইজুল ইসলামের। তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। একই ওভারে রোস্টন চেইজকে (০) এলবিডাব্লিউ করেন তিনি। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি উইন্ডিজের। লাঞ্চের আগেই ১১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২৪ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল দুই সেশনে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ছিল ২৪৬ রান। বাংলাদেশ লিড পায় ৭৮ রানের। গতকালই শেষ সেশনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় ১৩ রানে ২ রান করে ওয়ারিক্যানের বলে অযথা ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ইমরুল। তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকার (১১) রোস্টন চেইসকে তুলে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক চেইজের বলে এলবিডাব্লিউ হয়ে যান ১২ রান করে।

অধিনায়ক সাকিব (১) ওয়ারিক্যানকে স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন। দেবেন্দ্র বিশুর বল ডিফেন্ড করতে গিয়ে মিঠু বোল্ড হলে ৫৩ রানে ইনিংসের অর্ধেক শেষ হয়ে যায় স্বাগতিকদের। আজ শনিবার খেলার শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে যান ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম (১৯)। তার ব্যাট আজ আর ভরসা দিতে পারল না।

তরুণ মেহেদী হাসান মিরাজ ইনিংস লম্বা করতে পারেননি। দেবেন্দ্র বিশুর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৮ রান করে। সর্বোচ্চ ৩১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাঈম হাসানকেও (৫) প্যাভিলিয়নে ফেরত পাঠান বিশু। মোট ৪ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। রোস্টন চেইসের বলে তাইজুল (১) ওয়ারিক্যানের তালুবন্দি হলে ১২৫ রানে অল-আউট হয় বাংলাদেশ।

https://www.youtube.com/watch?v=geCwKWbFq1w

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর