,

ইসির কথামতো চলছে পুলিশ : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) কথামতো চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নুরুল হুদা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমাদের কথা পুলিশ মান্য করে। আমাদের কথার বাইরে পুলিশ বিনা কারণে কাউকে গ্রেপ্তার করে না। আমরা আইনমতো যতটুকু যেভাবে যাওয়ার দরকার সেভাবে যাচ্ছি। ’

দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে ক্ষেত্রে পুলিশকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা -এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নিয়ন্ত্রণে আছে। সেদিন আমরা সব পুলিশকে ডেকেছি, তারা এসেছে এবং আমাদের নির্দেশনা নিয়েছে। তারা কথা দিয়েছে আমাদের নির্দেশনা মোতাবেক তারা কাজ করবে। এখন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছে। ’

নির্দেশনার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য আমরা রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করি। যার যার জেলা এবং উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী এলাকায় নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য। রিটার্নিং অফিসার ও অ্যাসিট্যান্ট রিটার্নিং অফিসার তারা আবার প্রিজাইডিং অফিসারদের ওপর দায়িত্ব অর্পণ করে। সুতরাং আজকের কথা হলো প্রিজাইডিং অফিসারদের ফোকাস করা হয়েছে যে তারা তো মাঠে থাকবে। তাই ম্যাজিস্ট্রেটগণ যেন প্রিজাইডিং অফিসারদের সহযোগিতা করে যেকোনো বিষয়ে। ’

আইনের বিভিন্ন দিক এবং আচরণবিধিমালা সম্পর্কে আলোচনা হয়েছে জানিয়ে নুরুল হুদা বলেন, ‘কর্মকর্তারা যখন মাঠে তাদের দায়িত্ব পালন করবেন তখন এই জিনিসগুলো তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ’

নির্বাচনে ইসির নির্দেশ মাঠে যায় এবং সেটা প্রতিফলিত হয় বলেও জানান সিইসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর