,

আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

news-image

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আব্দুর রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে প্রিটোরিয়ার সহানবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ওলি উল্যার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে আব্দুর রহিম সবার ছোট।

জানা যায়, সাউথ আফ্রিকার সহানবাগে আব্দুর রহিমের একটি দোকান রয়েছে। এদিন তিনি দোকান বন্ধ করে বের হওয়ার সময় একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। পরে সন্ত্রাসীরা দোকান থেকে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ছিদ্দিক উল্যাহ নামে এক প্রতিবেশী জানান, বড় দুই ভাই আফ্রিকা থাকায় পাঁচ বছর আগে রহিমও সেখানে যায়। ভাইদের সঙ্গে প্রিটোরিয়ার সহানবাগে ব্যবসা চালু করেন। এবার ছুটিতে দেশে এসে বিয়ে করার কথা ছিল তার।

এদিকে শুক্রবার দুপুরে রহিমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছালে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রহিমের মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর