,

স্ত্রীর মাথার ওপর দিয়ে চলে গেল ময়লার গাড়ি!

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরজাহান বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক স্বামী মো. আসিফ।

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর বকশি বাজার সড়কে এ ঘটনাটি ঘটে। তাদের দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় নুরজাহানকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আসিফ জানান, তারা বংশাল মালিটোলা এলাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বকশি বাজার এলাকার ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে সংলগ্ন প্রধান সড়কে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের চালিত মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে রাস্তায় পরে যান। একপর্যায়ে ময়লার গাড়িটি তার স্ত্রীর মাথার ওপর দিয়ে চলে যায়।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ বক্স (এএসআই) আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ জুলাই তাদের বিবাহ সম্পন্ন হয়।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর