,

পিরোজপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ১০ বছরের কারাদণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিমকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। ভুয়া ভিসা চক্রের মূল হোতা চিহ্নিত করে তাকে এই দণ্ডাদেশ দেন আদালত। শুক্রবার দীর্ঘ ৩৫ সপ্তাহ শুনানি শেষে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট এ রায় দেন।

জানা যায়, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। একইসঙ্গে ঝালকাঠি-১ আসন থেকেও দলের মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছেন রেজাউল।

৯শ’ ভিসা জালিয়াতির ঘটনায় রেজাউল ছাড়াও তার বোনের জামাইসহ ৫ জনের মোট ৩১ বছরের সাজা দিয়েছেন আদালত। এদিন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেখিয়ে ১৩ মিলিয়ন পাউন্ড ট্যাক্স আত্মসাতের অভিযোগও প্রমাণ হয়। বিএনপির এই নেতা এর আগেও প্রতারণার দায়ে ব্রিটেনের আদালতে দোষী প্রমাণ হয়েছিলেন। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর