,

নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা; শতাধিক সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক সেনা নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

গত রবিবার এই হামলার ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেন। হামলার জন্য পশ্চিম আফ্রিকার ইসলামিক স্টেটকে দায়ী করেন তিনি।

প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতায় আসার পর দেশটিতে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

জানা গেছে, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের মেতেলে গ্রামের একটি সামরিক ঘাঁটিতে রবিবার হামলা চালানো হয়। বোর্নো প্রদেশকে বোকো হারাম ও ইসলামিক স্টেট জঙ্গিদের বিদ্রোহের কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর