,

প্রতিনিধিত্বশীল চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন আরশি

news-image

ইমরুল শাহেদ : কথা ছিল আরশি হোসেন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করবেন পরিচালক শহিদুল ইসলাম খোকনের ছবি দিয়ে। কিন্তু শহিদুল ইসলাম খোকন অকালে মৃত্যুবরণ করায় সেটা আর হয়ে উঠেনি।
শহিদুল ইসলাম খোকনের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল একটি ছবির লোকেশনে। সেখানে আরশি গিয়েছিলেন শুটিং দেখতে। তখনো আরশি চলচ্চিত্রে আসবেন এমনটা ভাবেননি। তারপরও দু’জনের মধ্যে ফোন নাম্বার বিনিময় হয়েছিল এবং শহিদুল ইসলাম খোকন তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু শহিদুল ইসলাম খোকনের ছবি দিয়ে আরশির চলচ্চিত্র যাত্রা শুরু না হলেও সেখান থেকে একটা যোগ সূত্র তৈরি হয়েছিল। তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়েছিল শহিদুল ইসলাম খোকনের একজন সহকারীর। তার মাধ্যমেই আরশি যুক্ত হন ‘বাজে ছেলে দি লোফার’ ছবিতে।

বাজে ছেলে দি লোফার দিয়ে আরশির চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হলেও তিনি চলচ্চিত্রে যোগ্যতা অনুসারে ক্যারিয়ার বিস্তার করতে পারেননি। এভাবেও বলা যেতে পারে যে তার ক্যারিয়ার বিস্তার লাভ করেনি। চলচ্চিত্রে এখন যারা আসছেন, তাদের বেশির ভাগই টিভিসি বা নাটকে অভিনয় করছেন। আরশি কোনো নাটকে অভিনয় করেননি। সম্প্রতি একটি টিভিসিতে কাজ করেছেন। আরশি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। নাটকে নয়। আগে টিভিসিও করিনি। এখন দু’একটা করছি।’

সম্প্রতি তিনি রোহিঙ্গা ছবিতে কাজ করে এসেছেন এবং ছবিটি নিয়ে তিনি আশাবাদী। আরো একাধিক
ছবিতে কাজ করার প্রস্তাব আছে তার কাছে। তিনি এমন চরিত্র চান যেখানে কিছু করণীয় আছে। অহেতুক ছবিতে ডেকোরেশন পিস বা অলংকার হয়ে ক্যারিয়ার তৈরি হয় না। এমন একটা উপলব্ধিই তাকে হয়তো ব্যাপক হওয়া থেকে বিরত রেখেছে। বাজে ছেলে দি লোফার ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। রোহিঙ্গা ছবিতে তাকে রোহিঙ্গার সাজে বেশ মানানসই করে তুলতে পেরেছেন পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। একজন শিল্পীর কৃতিত্ব এখানেই যে, তিনি যখন যে চরিত্রে অভিনয় করেন তখন তিনি সে চরিত্রটি হয়ে উঠতে পারেন। আরশি বলেন, ‘আমি একটি চরিত্রের মাধ্যমে যে সমাজকে প্রতিনিধিত্ব করছি, যদি তাদের একজন হয়ে উঠতে না পারি তাহলে চরিত্রটি সফল হবে না। সেটা হোক মূলধারার বা ভিন্ন ধারার চলচ্চিত্র।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর