মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনে কে পাচ্ছেন? বিএনপি’র মনোনয়ন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) কে পাচ্ছেন? বিএনপি মনোনয়ন। এই আলোচনা এখন এই সংসদীয় আসন জুড়ে। যদিও এই আসনে বিএনপি দলীয় পত্র মনোনয়ন সংগ্রহ করেছেন ১০ প্রার্থী। তাদের মধ্যে আলোচনার র্শীষে রয়েছেন বিএনপি চেয়ারর্পাসন উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূইঁয়া ও বিএনপি কেন্দ্রীয় সহ-আর্ন্তজাতিক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা। তাদেও এই দুইজনকে নিয়ে মাঠ পর্যায়ে বেশি আলোচনা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মনে করে এই দুই জনের একজন হবেন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। তবে বাকী প্রার্থীরা ও মাঠে আছেন। তবে এই দুইজনকে নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। বিশেষ করে বিএনপি চেয়ারর্পাসন উকিল আবদুস সাত্তার ভূইঁয়াকে নিয়ে বেশি। তিনি এই আসনে একাধিকবার সাংসদ হলেও স্থানীয় উন্নয়ন ও বিএনপি নেতাকর্মীদের কল্যাণে কোন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর টেকনোক্রেট কোটায় তিনি পর পর চারটি মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী দায়িত্ব পান। তিনি প্রতিমন্ত্রী থাকা সময়ে তার স্ত্রী ও এপিএস সাহেদ এর হাতে জিম্মি ছিল এখানকার বিএনপি।

নিয়োগ বাণিজ্য, টেন্ডার, বদলিসহ সকল তদবির বাণিজ্য করতেন এই দুইজন মিলে। তাছাড়া তাকে নিয়ে এখনোও সরাইল বিএনপিও বিভক্ত। পাশপাশি ১/১১ পর থেকে এই আসনে বিএনপি পক্ষে রাজনীতি মাঠে তাকে দেখা যায়নি। ২০০৮ পর থেকেও আন্দোলন সংগ্রামেও নেই তিনি। এমন কি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মামলায় জর্জরিত থাকলে তার বিরুদ্ধে হয়নি কোন একটি মামলা নেই। অভিযোগ রয়েছে স্থানীয় এক প্রভাবশালী আ.লীগের নেতার সাথে যোগাযোগ রক্ষা করে তিনি সময় গুলো পার করছেন তিনি। এছাড়া তিনি শারিরিক ভাবে বয়োজ্যষ্ঠ অসুস্থ হওয়ায় দলীয় কোন কর্মসূচিতে তার দেখা মেলে না তার। তবে এই ব্যাপারে বিএনপি চেয়ারর্পাসন উপদেষ্টা ও বিএনপি মনোনয়ন প্রত্যাশি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া এই বিষয়ে কিছু বলেন নি। এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশি বলে জানান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এবার দলীয় মনোনয়ন চেয়েছেন বিএনপি কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি নেতাকর্মীরা মনে করছে এই আসনে ধানের শীষের হাল ধরবেন তিনি। তাকে এই আসনে বিএনপি মনোনয়ন দেওয়ার দাবি করেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ঘাঁটি হিসাবে পরিচিত এই আসন এবার দখল নিতে চায় তারা। বিএনপি নেতাকর্মী মনে করছে প্রতিপক্ষ আ. লীগ প্রার্থী কিংবা মহাজোট প্রার্থী সাথে লড়াই করে এই আসনটি উদ্ধার করতে পারবে ব্যারিস্টার রুমিন ফারহানা। তাকে ঘিরে এখন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে চলছে হিসাব নিকাশ হয়েছে। এছাড়া এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা পিতার পরিচয়ে তার একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তার পিতা মহান ভাষা সৈনিক অলি আহাদ এই আসনে ১৯৭৩ সালে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আ.লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুর হেলিকাপ্টারে করে তার পিতার ভোট ছিনতাই করে নিয়ে যায়। এবং অধিকাংশ প্রাপ্ত ভোট বাতিল করে তার পিতাকে পরাজিত করে ছিলেন। তারপর থেকে এই আসনে আ.লীগে প্রতি জনগনের আস্থা নষ্ট হয়ে যায়। আর এর সুফল ভোগ করে এই আসনে পযার্য়ক্রমে বিএনপি থেকে বিজয়ী হওয়া প্রার্থীরা। ফলে তার পরিবারে জন্য দিনে দিনে বিএনপিতে ভোট বাড়তে থাকে। যা কারণে এই আসনের বিএনপি নেতাকর্মীদের আস্থার ঠিকানা তার পরিবার। ফলে পারিবাহিক ঐতিয্য দিক দিয়ে তিনি এগিয়ে রয়েছেন। এছাড়া এই প্রজন্মের নতুন ভোটারদের কাছে একটি জনপ্রিয় নাম ব্যারিস্টার রুমিন ফারহানা। তার পক্ষে তরুণরা ভোটাররা ইতিমধ্যে ভোট প্রার্থণা করছেন। এছাড়া গণমাধ্যমে সক্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা নিয়ে এখন নতুন করে স্বপ্ন দেখছেন এখানকার বিএনপি নেতাকর্মীরা।

এই ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জানান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আশা করি দলের প্রতি আমার ত্যাগ ও আমার ভ‚মিকা বিবেচনা করে মনোনয়ন প্রদান করা হবে। এসময় তিনি আর জানান মনোনয়ন পেলে আসনটি উদ্ধার করে দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিব।

এছাড়া এই আসনে বিএনপি মনোনয়ন চেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আজিজ আহমেদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএন তরুণ দে, জাভেদ হাসান স্বাধীন, আহসান উদ্দিন খান শিপন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান এবং সরাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক