,

মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

news-image

স্পোর্টস ডেস্ক : আচরণবিধি ভঙ্গের দায়ে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলকে মিরপুর টেস্টে নিষিদ্ধ করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার।

প্রথম দিনের চা-বিরতির পরের বোলিং স্পেলে ভেঙে যায় বাংলাদেশের মিডল অর্ডার। মুমিনুল, মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিবকে ১৫ বলের ব্যবধানে আউট করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও একই উত্তাপ ছড়াবেন বলে প্রত্যাশা সফরকারী দলের।

কিন্তু মিরপুর টেস্টে খেলতে পারবেন না তিনি। ২৪ মাসের ব্যবধানে আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেয়েছেন তিনি। তার নামের পাশে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এবং চট্টগ্রাম টেস্টের ম্যাচ ফি থেকে ৩০ শতাংশ কর্তন করা হবে।

টেস্টের প্রথম দিনে ইমরুল কায়েসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন গ্যাব্রিয়েল। ইনিংসের অষ্টম ওভারে ইমরুল রান নিয়ে প্রান্ত বদল করতে গেলে ক্রিজে গ্যাব্রিয়েল ধাক্কা দেন। আম্পায়ারা রিপোর্ট করেছেন, চাইলেই সেই ধাক্কা এড়িয়ে যেতে পারতেন গ্যাব্রিয়েল।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ নম্বর ধারায় শাস্তি হয়েছে গ্যাব্রিয়েলের। ধারা অনুযায়ী, ‘একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়, প্লেয়ার সহায়তা কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তি (দর্শকের সহ) সহ অনুপযুক্ত শারীরিক যোগাযোগ।’

২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে তিন ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয় গ্যাব্রিয়েলের। আগের তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে নতুন করে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় দুই সাসপেনশন পয়েন্ট পেয়েছেন।

দুই সাসপেনশন পয়েন্ট মানে, কমপক্ষে এক টেস্ট কিংবা দুই ওয়ানডে বা দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ। যেটা প্রথমে আসবে সেখানেই নিষিদ্ধ হবে। চট্টগ্রাম টেস্টে নতুন করে ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে নিষিদ্ধ থাকবেন গ্যাব্রিয়েল।

ম্যাচ রেফারি ডেডিভ বুনের কাছে নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী