,

বিবিসির সম্পাদক জোলি

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার চরিত্রে নয়। বাস্তব জীবনে সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন খ্যাতিমান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিওর অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন জাতিসংঘের এই শরণার্থীবিষয়ক বিশেষ দূত। বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য কাজ করবেন তিনি।

যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আমন্ত্রণ জানাবেন কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে। জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর কর্মীদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সাম্প্রতিক সংকটগুলো নিয়ে আলোচনার জন্য বিবিসির গ্রহণযোগ্য ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানোর এই সুযোগ দেওয়ার জন্য বিবিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোলি।

আগামী ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলিনা জোলি। বিশেষ দিনগুলোতে অতিথি সম্পাদক হিসেবে বিভিন্ন অঙ্গনের তারকা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানায় বিবিসির রেডিও ফোর। এ বছর এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিবিসি রেডিও ফোর। এ বছর অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।

আগেও বিবিসির অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী দিবস উপলক্ষে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ এক আয়োজনে অতিথি সম্পাদক হয়েছিলেন তিনি। বিবিসি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর