,

অতিথিদের কী ‘রিটার্ন গিফট’ দিলেন দীপিকা-রণবীর?

news-image

বিনোদন ডেস্ক : ইতালিতে বিয়ে করলেও নিজ দেশের মাটিতে প্রথম পর্বের অভ্যর্থনা অনুষ্ঠান করেছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ভারতের বেঙ্গালুরুতে এই আয়োজনে অভ্যর্থনা দিয়ে ফেরার পথে খালি হাতে যাননি অতিথিরা। নিয়ে গিয়েছেন ‘রিটার্ন গিফট’।বেঙ্গালুরুতে নিজেদের বিবাহত্তোর অভ্যর্থনা অনুষ্ঠানে ফিরতি উপহারের ব্যবস্থা করেছিলেন দীপিকা ও রণবীর। রুপার ফ্রেমে বাঁধানো নিজেদের বিয়ের একটি ছবি অতিথিদের উপহার হিসেবে দিয়েছেন দম্পতি।

সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে দীপাবীরের দেওয়া সেই রিটার্ন গিফটের ছবি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ নভেম্বর বেঙ্গালুরুর লীলা প্যালেসে দীপিকা-রণবীরের  বিবাহত্তোর অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।  ইতালিতে হাতে গোনা ঘনিষ্ঠ ৩০ জন অতিথিকে নিয়ে গিয়েছিলেন নায়ক-নায়িকা। বেঙ্গালুরুতে হাজির বাকি ছিলেন আত্মীয়-স্বজনরা। তবে অনিল কুম্বলে, পিভি সিন্ধুর মতো তারকাকেও দেখা গিয়েছে তাদের অনুষ্ঠানে।আগামী পয়েলা ডিসেম্বর মুম্বাইয়ে দ্বিতীয় রিসেপশন পার্টির আয়োজন করতে যাচ্ছেন তারা। এই পার্টিতে বলিউডের সসব খ্যাতনামা তারকাদের আমন্ত্রণ জানান হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর