,

বিএনপির হাতে-পায়ে ধরবেন কী না প্রশ্ন কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচন থেকে সরে আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কি করব আমরা তখন। হাতে-পায়ে ধরব, হাতে-পায়ে ধরব?’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘ইসি যদি তাদের সব দাবি মেনে না নেয় তবে তারা যেকোনো মুহূর্ত নির্বাচন থেকে সরে আসবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘কি করব আমরা তখন। হাতে-পায়ে ধরব, হাতে-পায়ে ধরব? আমার ধারণা তারা নির্বাচন থেকে সরবে না।’

বিএনপির সাক্ষাতকারে তারেক রহমানের সম্পৃক্ততার প্রতিক্রীয়ায় তিনি বলেন, ‘তারেক জিয়ার লন্ডন থেকে ঢাকায় ভিডিও কনফারেন্স নিয়ে আমাদের অভিযোগ ছিল। অভিযোগ ছিল না?। ইসি বলছে এটা তাদের এরিয়া কাভার করে না দেশের অভ্যান্তরে। স্কাইপির মাধ্যমে কনফারেন্স এটা বাইরের ব্যাপার। এটা অন্যভাবে প্রচলিত আইনে করা যায়। কিন্তু তাদের যে এরিয়া সে এরিয়া কাভার করে না। সেখানে তো আমরা অভিযোগ করেছিলাম।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সব অভিযোগ মেনে নিতে হবে এমন তো নয়। অভিযোগ খতিয়ে দেখা উচিত। আমাদের অভিযোগ হোক, বিএনপির হোক বা অন্য কোনো নির্বাচনে অংশি কোনো দল তাদের অভিযোগ খতিয়ে দেখা দারকার। অভিযোগ খতিয়ে দেখতে হবে।’ সূত্র: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর