,

ঐক্যফ্রন্টের বিরুদ্ধে এক জোট ইসি-পুলিশ কর্তারা: বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশ কর্মকর্তারা এক জোট হয়েছে। তারা ঐক্যফ্রন্টের বিরুদ্ধে বৈঠকও করেছে। রিজভী বলছেন, বৈঠকের আলোচনায় মনে হয় বিএনপি ও ঐক্যফ্রন্টকে আসন্ন জাতীয় নির্বাচন থেকে কীভাবে দমন করা যায়, তারই ‘মহাপরিকল্পনা’ হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ইসি ও পুলিশ কর্মকর্তাদের আলোচনায় এটি অত্যন্ত সুস্পষ্ট যে, দলীয় চেতনায় সাজানো পুলিশ কর্মকর্তাদের কোনো নড়চড় করবে না নির্বাচন কমিশন। সরকারের অনুকূলেই সমতল ভূমি নির্মাণ করতে দিনরাত কাজ করে যাচ্ছে ইসি। সে ক্ষেত্রে পুলিশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নির্বাচন কমিশনকে সহায়তা করবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন না হয়। কারণ সুষ্ঠু নির্বাচন হলে ঐক্যফ্রন্টের বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয়। তিনি বলেন, সিইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় বলেছেন, কোনো কর্মকর্তাকে বদলি করা হবে না। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিতর্কিতদের সরানোর আহ্বানের বিপরীতে সিইসির এ ধরনের বক্তব্য দলবাজ কর্মকর্তাদের আরও বেপরোয়া করে তুলবে।

গায়েবি মামলার বিষয়ে রিজভী বলেন, এর আগে পুলিশ কমিশনার বলেছিলেন যে, তফসিল ঘোষণার পর গায়েবি মামলা দেওয়া হবে না। অথচ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এখন অব্যাহতভাবে গায়েবি মামলা দায়ের করা হচ্ছে। এই বৈঠকে একজন নির্বাচন কমিশনার সারা দেশে পুলিশের দায়ের করা গায়েবি মামলা করার বিষয়ে প্রবল আপত্তি তুললেও সেটিকে গ্রাহ্য করা হয়নি।

বিএনপি নেতা রিজভী আরও বলেন, আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় এলাকায় মাইকিং করে মাঠে ময়দানে সভা-সমাবেশ করে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন। গতকাল নারায়ণগঞ্জে শামীম ওসমান বিশাল প্রচার সভা করেছেন, কিশোরগঞ্জের ভৈরবে নাজমুল হাসান পাপনের পক্ষে মাইকিং করে সমাবেশ অব্যাহত রাখা হয়েছে। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের এলাকায় যেতে বাধা দিচ্ছে পুলিশ ও আওয়ামী লীগ ‘সন্ত্রাসীরা’। তিনি বলেন, বিএনপি ঘরোয়া বৈঠক করতে চাইলে সেখানে চলছে সশস্ত্র হামলা। বিএনপির লোক ঘরের ভেতর সভা করতে পারছে না। আওয়ামী লীগ নির্বাচন কমিশনের চোখের সামনে বড় বড় সমাবেশ করছে, নৌকার পক্ষে প্রচার চালাচ্ছে, নির্বাচনী বিধি ভঙ্গ করে সারা দেশ আওয়ামী লীগের ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে।

এ সময় এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রী ইভিএম চাচ্ছেন। এই কারণে সিইসিও ইভিএম চাচ্ছেন। প্রধানমন্ত্রী না চাইলে তিনি চাইতেন না। ইসি চাচ্ছে, কারণ তারা বর্তমান সরকারের আজ্ঞাবহ।

বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, এমরান সালেহ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর