,

অবসরের ঘোষণা দিলেন দ্রগবা

news-image

অনলাইন ডেস্ক : আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

যদিও ২০১৪ সালেই জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন দ্রগবা। এরপর খেলছিলেন পেশাদার লিগে। খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় চেলসিতে কাটিয়েছেন আইভরি কোস্টের এই ফুটবল সুপারস্টার।

তবে এবার ক্লাব ফুটবলসহ সব ধরনের প্রতিযোগিতামূলক খেলা থেকে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ৪০ বছর বয়সি এই কিংবদন্তি।

দ্রগবার ফুটবল ক্যারিয়ার শুরু ১৯৯৮ সালে। জাতীয় দলের জার্সিতে ১০৪ ম্যাচে গোল করেন ৬৫টি। নিজ ক্লাব চেলসির হয়ে ৩৮১ ম্যাচে ১৬৪ বার বল জালে জড়ান তিনি। জেতেন ৪টি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ১টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। দুইবার জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোল্ডেন বুট পুরস্কারের খেতাব।

এছাড়াও দুইবার আফ্রিকার সেরা খেলোয়ার হন এই আইভরিয়ান স্ট্রাইকার। মার্কিন ক্লাব ফনিক্স রাইজিংয়ের হয়ে ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার সমর্থকদের ভালবাসা নিয়েই ইতি টানলেন এই আফ্রিকান কিংবদন্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর