,

উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন ক্রিকেটার চামেলী

news-image

নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য আজ ২৩ নভেম্বর শুক্রবার ভারতের বিমানে উঠতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য চামেলী খাতুন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টায় চামেলীদের বহনকারী ফ্লাইট ভারতের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাবে। চামেলির অস্ত্রোপচার করা হবে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে।

মাস দেড়েক আগে চামেলী খাতুনের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বাংলাদেশ আনসার বাহিনীর কর্মী ক্রিটেকার চামেলি খাতুন (৩২) অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। রাজশাহীতে তার নিজ বাড়িতে অনেকটা বিনা চিকিৎসায় ছিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন সহ বেশ কয়েকজন ক্রিকেটার তার পাশে দাঁড়ান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নিয়ে চামেলিকে ঢাকায় আনার নির্দেশ দেন।

ঢাকায় আনার পর গত ২ নভেম্বর চামেলীকে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)। সেখানেই এতদিন তার চিকিৎসা চলেছে। নিটোরে চিকিৎসার জন্য কোনো ব্যয়ভার বহন করতে হয়নি চামেলির পরিবারকে। খাবারের যেসব বিল এসেছে, সেগুলো মেটানোর দায়িত্ব নিয়েচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে চামেলীর অস্ত্রোপচার করতে খরচ হবে ৫ লক্ষ টাকা। চামেলির সঙ্গে তার পরিবারের দুজন সদস্য ভারত যাচ্ছেন। তাদের পুরো খরচ প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিবি বহন করছে বলে জানিয়েছে চামেলীর পরিবার।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর