,

খাশোগির কণ্ঠ থামিয়ে দাও : ফোনালাপে যুবরাজ!

news-image

অনলাইন ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও সৌদি প্রিন্স খালিদ বিন সালমানকে নির্দেশনা দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই নির্দেশনায় যুবরাজ বলেছিলেন, ‘যত শিগগিরই সম্ভব সাংবাদিক জামাল খাশোগির কণ্ঠ থামিয়ে দাও।’

নির্দেশনাটির একটি ফোনালাপের অডিও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কাছে আছে বলে দাবি করেছেন তুরস্কের এক তদন্তকারি কর্মকর্তা। সেই অডিওতেই কথাগুলো বলতে শোনা গেছে বলেও দাবি এই কর্মকর্তার।

তুরস্কের দৈনিক হুরিয়াত গতকাল বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সিআইএ পরিচালক জিনা হ্যাসপেল তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইঙ্গিত দিয়ে বলেছেন, সিআইএর কাছে একটি কল রেকর্ডিং রয়েছে। ওই টেলিফোন কলে সাংবাদিক জামাল খাশোগির কণ্ঠ থামিয়ে দেওয়ার নির্দেশনা দেন সৌদি যুবরাজ।

হুরিয়াতের সাংবাদিক আব্দুল কাদির সেলভি বলেছেন, ‘অন্য একটি কথোপকথনের রেকর্ডিং রয়েছে। আর এই কথোপকথন হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ ও তার ভাইর মধ্যে; যিনি ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন’

আব্দুল কাদির বলেন, গত মাসে তুরস্ক সফরের সময় সিআইএর প্রধান জিনা হ্যাসপেল এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তারা ওই ফোনালাপ পর্যবেক্ষণ করেছে। অডিওতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যত দ্রুত সম্ভব জামাল খাশোগির কণ্ঠ থামিয়ে দেয়ার নির্দেশ দেন।

হুরিয়াতের এই প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে তুরস্কের সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এ ধরনের কল রেকডিংয়ের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর