,

বাংলাদেশ ৩২৪, ওয়েস্ট ইন্ডিজ ৩৯/৩ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে।

দুই দলের খেলোয়াড়েরা প্রায় চলে গেছেন মাঠের বাইরে। আম্পায়ারদের ডাকে সবাইকে আবার ফিরতে হলো। জোমেল ওয়ারিক্যানের করা ৯২.২ ওভারে মোস্তাফিজুর রহমান আউট হননি। রিভিউ নিয়ে বেঁচে গেছেন। আবারও ফিরে এসেও বেশি দূর এগোতে পারেননি। ওয়ারিক্যানের ওভারেই দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট ৩২৪ রানে।

৩২৪ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে ৩১ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরি থেকে ফেরা সাকিব তার প্রথম ওভারে জোড়া উইকেট নেন।

সকালে গা গরমে তাইজুল ইসলাম-নাঈম হাসানের বোলিং অনুশীলন দেখে বোঝা গেল, প্রথম ইনিংসের ব্যাটিং নিয়ে আর আশা নেই। বরং বোলিংয়ের প্রস্তুতি নেওয়াই ভালো। অথচ কালকের অপরাজিত দুই ব্যাটসম্যান তাইজুল-নাঈম বড় আশাই দেখিয়েছেন। কিন্তু আজ তাঁরা বেশি দূর যেতে পারেননি। ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শেষ ২ উইকেটে যোগ করতে পেরেছে ৯ রান। তাইজুল-নাঈমের নবম উইকেট ভেঙেছে ৬৫ রানে।

অভিষিক্ত নাঈম ফিরেছেন ২৬ রানে। শেষ ব্যাটসম্যান মোস্তাফিজ স্কোরবোর্ডে রানই যোগ করতে পারেননি। টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করলেও তাইজুলের আফসোস হতে পারে প্রথম ফিফটি না পেয়ে। ক্যারিবীয় বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের ৪ উইকেট পেতে দেখে তাইজুল-সাকিবরা অবশ্য আশাবাদী হতে পারেন, চট্টগ্রামের উইকেট তাঁদের জন্যও কিছু রেখেছে।

https://www.youtube.com/watch?v=geCwKWbFq1w

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর