,

এরশাদের উপদেষ্টার পদত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে রাজনীতি করা ‘সমীচীন’ নয় বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও ফেনী জেলার আহ্বায়ক রিন্টু আনোয়ার।

বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঠানো এক চিঠিতে রিন্টু আনোয়ার এ কথা বলেন। ওই চিঠিতেই তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে এরশাদের উদ্দেশে রিন্টু আনোয়ার বলেন, ‘উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় আমাদের এক সাথে রাজনীতি করা সমীচীন হবে না। আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আপনার দলের মঙ্গল কামনা করি।’ জাপা সূত্রে জানা গেছে, বিগত ১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ফেনী-৩ আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন রিন্টু আনোয়ার। এবারও আসন্ন নির্বাচনে আসনটি জাপাকে ছাড় দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। আর এই সুযোগ কাজে লাগিয়ে সম্প্রতি লে. জে.(অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাপায় যোগদান করে ফেনী-৩ আসন নিশ্চিত করেন।

পদত্যাগ প্রসঙ্গে রিন্টু আনোয়ার বলেন, বিগত ২০ বছর হুসেইন মুহম্মদ এরশাদের সাথে কাজ করেছি। আমি সততা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে কাজ করে এসেছি। কিন্তু সম্প্রতি আমার প্রতি যে অবিচার ও অসম্মানের ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। সে বিবেচনায় আমার আর পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে কাজ করা সমীচীন হবেনা, তাই আমি পার্টির সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর