,

এবার মিটু বিতর্কে মুখ খুলল সালমানের বান্ধবী

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বের অনেক দেশেই চলছে ‘#মিটু’র ঝড়। ২০১৭ সালের অক্টোবরে হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানির কাণ্ড ফাঁস হওয়ার পর থেকে চলচ্চিত্র, সংগীত ও ক্রীড়া দুনিয়ায় রীতিমতো এই ঝড় ওঠে।

অভিনেতা নানা পটেকর ও কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে মুখ খুলে বলিউডে এই বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। পরবর্তীকালে তালিকায় নাম ওঠে অভিনেতা অলোক নাথ থেকে শুরু করে গায়ক অনু মালিক ও পরিচালক সাজিদ খানের। তাদের বিরুদ্ধেও মুখ খোলেন একাধিক অভিনেত্রী। এবার এই #মিটু বিতর্কেই মুখ খুললেন বলিউডের ভাইজান তথা সালমান খানের বান্ধবী লুলিয়া ভানচুর।

একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন কেমন ভাবে এই বিতর্ক পুরুষ ও মহিলাদের মধ্যে দূরত্ব তৈরি করছে। তিনি বলেন, আমি অনেক পুরুষকে বলতে শুনি, তাদের একজন মহিলাকে ভাল লাগে। কিন্তু ভয়ের চোটে তিনি মনের কথা সেই মহিলাকে বলতে পারছেন না। কারণ, তার মনে ভয় রয়েছে। এভাবে চলতে থাকলে একদিন পুরুষ ও মহিলাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। ফলে #মিটু বিতর্ককে আমাদের সঠিক ভাবে কাজে লাগানো উচিত। আসল দোষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং তাদের কুকর্ম সকলের সামনে আনা উচিত।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, পুরুষরা খুবই সহায়ক। ফলে #মিটু অভিযানের ভুল ভাবে ব্যবহার করা আমাদের উচিত নয়। এই অভিযানকে সম্মান করা উচিত এবং একে সঠিক স্থানে ব্যবহার করা উচিত।

প্রসঙ্গত, শীঘ্রই বলিউডে এন্ট্রি নিতে চলেছেন লুলিয়া। মুক্তি পাবে তার প্রথম হিন্দি সিনেমা ‘রাধা কিউ গোরি, ম্যায় কিউ কালা’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর