,

নির্বাচনে কালো টাকা খরচের বিষয়টি পর্যবেক্ষণ করবে দুদক

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে কালো টাকা খরচের বিষয়টি দুদক পর্যবেক্ষণ করবে। বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, দুদক বিশ্বাস করে কোনও কালো টাকা বা অবৈধ সম্পদ অর্জনকারীদের দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে না।

তিনি বলেন, প্রত্যাশা করি প্রার্থীরা নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনে ব্যয় বিবরণী জমা দেবেন। হলফনামায় অবৈধ সম্পদের কোনও বিষয় থাকলে দুদক আইনি প্রক্রিয়া অবলম্বন করবে।

দুদক চেয়ারম্যান বলেন, কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কারো পেশাগত পরিচয় বিবেচনা করা হবে না।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের মামলায় শতভাগ সাজা নিশ্চিত প্রতিষ্ঠানকে সফল বিবেচনা করা হবে। যদিও এক্ষেত্রে বর্তমান কমিশনের সফলতা রয়েছে। দুর্নীতি দমনে আমাদের চেষ্টা অব্যাহত আছে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর