,

সবচেয়ে সাদা-সিধে জীবনযাপনকারী রাষ্ট্রপ্রধানদের একজন শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী দৈনিকগুলোর একটি ‘ডেইলি লিডারশিপ’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে সাদা-সিধে জীবনযাপনকারী রাষ্ট্রপ্রধানদের একজন বলে আখ্যায়িত করেছে।

দৈনিকটির ১৮ নভেম্বর ২০১৮, রবিবার প্রকাশিত ইস্যুর ‘আনরিপোর্টেড’ সেকশনে বিশ্বের মাত্র ৫জন নেতাকে নিয়ে একটি ফিচার স্টোরি ছাপা হয়। এতে বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক মাত্র ৮০০ ডলারের (নাইজেরিয়ান মুদ্রায় ২ লাখ ৮৮হাজার নায়রা) মূল বেতন এবং এই টাকার মধ্যেই জীবন-যাপনের বিষয়টি উল্লেখ করা হয়। ফোবর্সের বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রীর ৫৯তম স্থান অধিকার করার বিষয়টিও এতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্যগুলোর দুটি হলো, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধকারীদের বিচার সম্পন্ন করা।

পত্রিকাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মি. ডিলে ফ্যানিমো (Dele Fanimo) বলেন, ‘বাংলাদেশ এবং এর প্রধানমন্ত্রীর জন্য এমন একটি মহা সম্মান ও প্রশংসার জন্য আমি গর্ব অনুভব করি।

তিনি জানান, বন্ধুপ্রতীম দুই রাষ্ট্র- বাংলাদেশ ও নাইজেরিয়ার জনগনের মধ্যে বোঝাপড়া আরো বাড়ানোর জন্য তিনি বাংলাদেশি হাইকমিশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর