,

দমকল কর্মী ফেরদৌস, চম্পা

news-image

অনলাইন প্রতিবেদক : পুলিশ কিংবা ডাক্তার চরিত্রে এর আগে বহুবার অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী চম্পা। তবে এবারই প্রথম তাদের দেখা যাবে দমকল কর্মীর ভূমিকায়। কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় ‘সেভ লাইফ’ চলচ্চিত্রে অভিনয় করছেন তারা।

দমকল কর্মীদের জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে। এরই মধ্যে শুরু হয়েছে চলচ্চিত্রের কাজ। এতে ফেরদৌস অভিনয় করছেন জয়নাল চরিত্রে আর চম্পাকে দেখা যাবে মেরিনার ভূমিকায়।

অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ দারুণ একটি কাজ হচ্ছে। এর গল্পটিও অসাধারণ। ছবির সুবাদে খুব কাছ থেকে দমকল কর্মীদের জীবন সম্পর্কে জানার সৌভাগ্য হচ্ছে।’

চম্পা বলেন, ‘এমন একটি চরিত্রে কখনও অভিনয় করার সুযোগ পাবো ভাবিনি। দমকল বাহিনী নিজেদের জীবন বাজি রেখে অন্যদের জীবন বাঁচানোর কাজটি করেন। সত্যি, তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করেন। ছবিতে কাজ করার সুযোগ পাওয়ার পর, তা কিছুটা হলেও বুঝতে পেরেছি।’

ফেরদৌস ও চম্পার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন রেহান, চিত্রনায়িকা আইরিনসহ অনেকে। নির্মাতা কাজী আমিরুল ইসলাম শোভা জানান, এতে আরও অভিনয় করবেন চিত্রনায়িকা পপি, আনিসুর রহমান মিলনসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর