,

জনগণ ভোটবিপ্লবের জন্য প্রস্তুত: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটবিপ্লব হবে। নির্বাচনকে জনগণের রায়ে পরিণত করতে, জনগণ লড়াই করবে। কোনো কিছু করে আটকে রাখতে পারবে না। ভোটবিপ্লব হবে, জনগণ সেই ভোটবিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন। ‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যখন নির্বাচনে যাচ্ছি, তখনো আমাদের অসংখ্য নেতা কারাগারে। আমাদের প্রার্থী হওয়ার উপযুক্ত যাঁরা, তাঁরা কারাগারে রয়েছেন। গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি নির্বাচনে প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার প্রক্রিয়ায় আসার পথে পথে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আবারও বর্তমান সরকার ক্ষমতায় ফিরে আসার জন্য জোর করে সমস্ত অপকৌশলগুলো ব্যবহার করছে। জনগণের ওপর যখন কোনো আস্থা থাকে না, তখন এসব কৌশল নেওয়া হয়।’

ফখরুল ইসলাম বলেন, সরকার নির্বাচন কমিশনকে একটি ‘আজ্ঞাবহ’ প্রতিষ্ঠানে পরিণত করেছে। আর ইসি নিজে থেকেই আজ্ঞাবহ হয়ে আছে। এ কারণে আজ জনগণের কোনো কথাই ইসির কানে যাচ্ছে না।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, ২০–দলীয় জোটের অন্যতম নেতা মোস্তফা জামাল হায়দার প্রমুখ এ সময় বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর