,

১৬ বলে ৭৪ করে শাহজাদের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ১৬ বলে ৭৪ রান! শুনতে যেকারো কাছে অকল্পনীয় মনে হবে। কিন্তু এটা বাস্তব। গত বুধবার রাতে টি-টেন লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে এই বিস্ফোরক ইনিংস খেলেছেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। রাজপুতসের হয়ে ১২ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করার পর তিনি ১৬ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। এই রান করার পথে তিনি ছক্কা মারেন আটটি, চার মারেন ছয়টি। ১২ বলে হাফ সেঞ্চুরি করে টি-টেন ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন শাহজাদ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেটে ৯৪ রান করে সিন্ধিস। দলের পক্ষে ২০ বলে ৪২ রান করেন অধিনায়ক শেন ওয়াটসন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রাজপুতসের হয়ে দুই ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন মুনাফ প্যাটেল। দুই ওভারে ১১ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন কার্লোস ব্র্যাথওয়েট। এক উইকেট শিকার করেন সৈয়দ শিরজাদ।

পরে রাজপুতস ব্যাটিংয়ে নেমে চার ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয়। ওপেনার শাহজাদ ১৬ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। আট বলে ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম। দুর্দান্ত এই ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান মোহাম্মদ শাহজাদ। বুধবার শুরু হওয়া এই টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর