,

সাকার ভাই গিয়াস কাদের কারাগারে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালত এ আদেশ দেয়। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজয় কুমার বড়ুয়া জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়। এরমধ্যে তিনটিতে জামিনের আদেশ হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলাটিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আদালতে শুনানিতে বলেছি- আসামি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এরআগেও প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা করা হয়েছে। তাই এধরণের হুমকিদাতাকে যেন জামিন দেওয়া না হয় সে আবেদন করেছি।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচনের জন্য ইতোমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন গিয়াস কাদের। তার ছেলেও সামির কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন।

গত ২৮ মে ফটিকছড়িতে বিএনপির একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন- এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে ৩০ মে ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় আরও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, `আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে’ ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর