,

‘হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় চা-কফি খাওয়ার সমান’

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য বরাবরই কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রীরা। সম্প্রতি হস্তমৈথুনের দৃশ্যে অভিনয়ের জন্য কটূক্তির পাশাপাশি হেনস্থাও সহ্য করতে হয়েছে ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির অভিনেত্রী স্বরা ভাস্করকে। তবে চুপ না থেকে প্রতিবাদ করেছেন তিনি। নতুন করে একই কারণে সমালোচনায় আছেন ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করেছেন শ্বেতা। বর্তমানে নেটিজেনদের নানা কটূক্তির শিকারও হচ্ছেন তিনি। স্বমেহন দৃশ্যে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘এটা খুব সাধারণ একটা বিষয়, প্রতিদিনের চা-কফি খাওয়ার মতো। আর আমি বুঝতে পারছি না এই দৃশ্যটা নিয়ে এত আলোচনার কী আছে? আমার কাছে যখন এটা ভীষণই স্বাভাবিক বিষয় তাহলে অন্যদের কাছে কেন নয়।’

সিরিজটিতে গোলু গুপ্তার চরিত্রে দেখা যাবে শ্বেতাকে। ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে হস্তমৈথুনের দৃশ্যের মাধ্যমেই দর্শকদের সঙ্গে আলাপ হয় গোলু গুপ্তা (শ্বেতা ত্রিপাঠি) চরিত্রটির।

সমালোচকদের কটূক্তিকে অন্যভাবে দেখছেন এই অভিনেত্রী। এ ধরনের সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে শ্বেতা ত্রিপাঠি বলেন, ‘পুরুষদের মতো নারীদেরও একটা যৌন চাহিদা আছে। আর এটা খুব স্বাভাবিক। এর মধ্যে খারাপ কিছু নেই। আমাকে যখন চিত্রনাট্যটা পড়তে দেওয়া হয়েছিল, তখনই ওয়েব সিরিজের চিত্রনাট্য সম্পর্কে ধারণা হয়ে যায়। এই চরিত্রে অভিনয় করা নিয়ে তখন আমি আর দ্বিতীয়বার না ভেবেই রাজি হয়ে যাই। আমার এক্কেবারেই মনে হয়নি এটা সাহসী দৃশ্য।’

শ্বেতা এই দৃশ্য নিয়ে আরও বলেন, ‘পুরুষরা এই ধরনের কাজ করেন তো সাহসী হয়ে যায়, আর নারীরা করলেই সভ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু কেন? কামসূত্র আমাদের দেশের সংস্কৃতিরই অঙ্গ। আমাদের এটা নিয়ে গর্ব করা উচিত।’

তবে এটাই প্রথম নয়, এর আগে ‘হারামখোর’ ছবিতেও নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন শ্বেতা।

‘মির্জাপুর’ ওয়েব সিরিজটিতে আরও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, বিক্রান্ত মেশি, হার্সাত গৌর, অমিত সিয়াল, রাশিকা দুগ্গাল এবং আলি ফজলের মতো তারকাদের। সাহসী দৃশ্য ছাড়াও একাধিক খুন-খারাবির দৃশ্য রয়েছে এই সিরিজটিতে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর