,

আরব আমিরাতে প্রেমিকের মাংস রান্না করে খাওয়ালেন এক নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকের মাংস রান্না করে পাকিস্তানি শ্রমিকদের খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে মরক্কোর এক নারীর বিরুদ্ধে। সেখানকার আইনজীবীদের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই আইনজীবীরা বলছে, মরক্কোর এই নারী তিন মাস আগে তার প্রেমিককে খুন করেন। কিন্তু এই ঘটনার খোঁজ পাওয়া যায় সম্প্রতি। মূলত ওই নারীর ব্যবহৃত ব্লেন্ডারে মানুষের দাঁত পাওয়া যাওয়ায় বিষয়টি নজরে আসে।
এদিকে অঞ্চলটির সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, প্রেমিককে খুন করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। ত্রিশের কোঠায় থাকা এই নারীকে নিয়ে একটি শুনানি হবে।

দ্য ন্যাশনাল বলছে, খুন হওয়া প্রেমিকের সাথে এই নারীর ৭ বছরের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিক অন্য এক মরক্কোর নারীকে বিয়ের পরিকল্পনা করায় তাকে খুন করা হয়।

পুলিশ অবশ্য এই হত্যা সম্পর্কে সবকিছু জানায়নি। তবে তারা এটুকু জানিয়েছে, প্রেমিককে খুন করে প্রচলিত ‘রাইস অ্যান্ড মিট’ ডিশের মতো করে পাশে থাকা পাকিস্তানি শ্রমিকদের কাছে পরিবেশন করা হয়।

খুন হওয়ার বিষয়টি প্রথম জানা যায় যখন প্রেমিকের ভাই তাকে খুঁজতে ওই নারীর বাসায় যান। বাসায় গিয়ে ব্লেন্ডারের ভেতর একটি দাঁত পান তিনি। এরপর পুলিশকে গিয়ে জানান তার ভাই নিখোঁজ। পরবর্তীতে ওই দাঁতের ডিএনএ পরীক্ষা করে দেখা যায়, এটা তার ভাইয়ের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর