,

সুশাসন ন্যায়বিচারের ভিত্তিতে ঐক্যফ্রন্টের ইশতেহার: ডা. জাফরুল্লাহ

news-image

নিউজ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ দফা নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হবে। এতে প্রাধান্য দেয়া হয়েছে- সুশাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকারকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরি করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টে ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আজকে ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরি করব। পরে এটি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাস হবে। আজকে বৈঠক শেষ হতে তিন ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।

ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার ও দেশের মেরামত দরকার। দেখা যাক কী হয়।

জাফরুল্লাহ জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার তৈরি করা হবে। তবে এটি আরও বিস্তারিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে।

ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এ কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার তৈরি করবে।

বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ উপস্থিত আছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর