,

লিটন দাসের মতোই আউট হলেন লোকেশ রাহুল; কিন্তু বিতর্ক হলো না

news-image

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের আউট নিয়ে কী লঙ্কাকাণ্ডটাই না হয়ে গেল! এমনিতেই ২০১৫ বিশ্বকাপ থেকে বাংলাদেশ-ভারত লড়াই অন্য মাত্রা পেয়েছে। দুই দেশের খেলা মানেই তীব্র উত্তেজনা, সন্দেহ আর সমর্থকদের পাল্টাপাল্টি আক্রমণ। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের মতোই আউট হলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। কিন্তু কোনো হইচই নেই ভারতীয় গণমাধ্যমে।

ভারতের বিপক্ষে ওই ফাইনালে যথারীতি হেরে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১১৭ বলে ১২১ রানের দারুণ ইনিংসটি শেষ হয় কুলদীপ যাদবের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে। এই স্টাম্পিং নিয়েই শুরু হয় বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের পায়ের অগ্রভাগ মার্জিন লাইনের ঠিক ওপরে রয়েছে। বিভিন্ন আঙ্গিক থেকে দেখে আম্পায়ার নিশ্চিত হন, তার পায়ের অংশ দাগের ওপরে থাকলেও কোনো অংশই ভেতরে ছিল না। কিন্তু দাগের বাইরে না থাকলেও কেন আউট হবেন লিটন?

রাহুলের পা ক্রিজ লাইনের ঠিক ওপরে ছিল। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

ব্যাপক বিতর্কের মাঝে এর জবাব দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির আইনের ৩০.১.১ উপধারায় বলা  হয়েছে, ব্যাটসম্যান তার নিজ সীমারেখার বাইরে গেলে অর্থাৎ তিনি বা তার ব্যাট নিয়ে পপিং ক্রিজের বাইরে অবস্থান করলে যদি তার শরীর কিংবা ব্যাটের কোনো অংশ পপিং ক্রিজের মাটি/স্থান স্পর্শ না করে, তবে তিনি আউট হিসেবে গণ্য হবেন।

ক্রিজের সংজ্ঞায় বলা হয়েছে, পপিং ক্রিজ হচ্ছে ক্রিজের দাগের পেছনের অংশ; মানে যে অংশ উইকেটকিপারের দিকে থাকে। ফলে, ব্যাটসম্যানের ব্যাট বা পা ক্রিজের দাগে থেকে যদি ক্রিজ মার্কিংয়ের পেছনের মাটি স্পর্শ না করে, সে ক্ষেত্রে ব্যাটসম্যান স্টাম্পড হবেন। সুতরাং লিটন দাসকে আউট না দিয়ে কোনো উপায় ছিল না তৃতীয় আম্পায়ারের।

এশিয়া কাপের ফাইনালে লিটন দাসও আউট হয়েছিলেন ঠিক একইভাবে। ছবি : ইন্টারনেট

ক্রিকেটের ভাষায় একে বলা হয় ‘লাইন-বল স্টাম্পিং’। ঠিক একইভাবে বুধবার আউট হলেন লোকেশ রাহুল। অ্যাডাম জাম্পার করা ৯ম ওভারের ২য় বলটি ড্রাইভ করতে চেয়েছিলেন রাহুল। কিন্তু টাইমিং মিস হলে বল চলে যায় উইকেটকিপার অ্যালেক্স কেরির গ্লাভসে। চোখের পলকে তিনি বল স্টাম্পে লাগিয়ে দেন। থার্ড আম্পায়ার কল করা হয়। দেখা যায় রাহুলের পা ক্রিজ মার্কিং লাইনের ঠিক ওপরে আছে। কিন্তু আইসিসির আইন অনুযায়ী আম্পায়ার রাহুলকে আউট বলে ঘোষণা করেন।

এই আইনের কারণেই রাহুলের আউট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়নি ভারতীয় গণমাধ্যমে। ম্যাচটি বৃষ্টি আইনে ৪ রানে হেরে যায় ভারত। রাহুল আউট হন ১২ বলে ১৩ রান করে। মজার ব্যাপার হলো, আইসিসির আইনে স্পষ্ট উল্লেখ থাকলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটি পোল (জরিপ) তৈরি করা হয়েছে। এতে প্রশ্ন করা হচ্ছে, রাহুল কি আউট ছিলেন? নাকি তিনি নট-আউট?

দেখুন সেই আউটের ভিডিও :

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর