,

রপ্তানি বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রপ্তানি বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং গুডসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। এর আলোকে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশনা দেয়া হয়েছে ওই সব দেশের পণ্যের চাহিদার বিষয়ে তথ্য দেয়ার জন্য। যাতে আমরা রফতানি বৃদ্ধি করতে পারি।

শেখ হাসিনা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের চাহিদার ওপর জোর দিয়ে আমাদের রফতানি বাণিজ্য নির্ধারণ করা হয়েছে। এতে করে কর্মসংস্থান ও আয় বাড়ানোর পথ সুগম হবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করার জন্য কাজ করতে বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

চামড়াশিল্পের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চামড়াশিল্পের আধুনিকায়নের ওপর জোর দিয়েছি। এ জন্য ট্যানারিশিল্প সাভারে স্থানান্তর করা হয়েছে। রাজশাহী ও চট্টগ্রামে আরও দুটি আধুনিক ট্যানারিশিল্প এলাকা গড়ে তোলার ইচ্ছা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর