,

কেমন কাটলো রণবীর-দীপিকার?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর-দীপিকার বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন ছিল গতকাল বুধবার। নবদম্পতি এখন রয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে কেবল আমন্ত্রিতরাই অংশ নেবার সুযোগ পান। এর আগে গত মঙ্গলবার মুম্বাই থেকে বর রণবীর কাপুরকে নিয়ে ব্যাঙ্গলুরুতে বাপের বাড়ি যান দীপিকা। সেখানে গিয়ে ওইদিন দুপুরে নিজের বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি।ব্যাঙ্গলুরু যাবার পথে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় নবদম্পতিকে। সেখানে ফটোগ্রাফারদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ দেন তারা। এসময় সাদা আনারকলি পরে গলায় মঙ্গলসূত্র এবং হাতে চুড়ি পড়ে দীপিকা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন আলোকচিত্রীরা বন্দি করেন সেই দৃশ্য।অন্যদিকে রণবীর সিংকেও লাগছিল একেবারে অন্যরকম। সাদা শেরওয়ানির ওপর জ্যাকেট চাপিয়ে দীপিকার হাত ধরে হাজির হলে, ক্যামেরার ফ্ল্যাশ পড়তে শুরু করে।গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে। প্রথমে কঙ্কিনি রীতি মেনে বিয়ে হয়। পরদিন সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি। এর আগেরদিন ছিল তাদের মেহেদি অনুষ্ঠান, রাতে হয় আংটি বদল।

বিয়ের সব অনুষ্ঠানেই রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন পরেছেন সব্যসাচীর ডিজাইন করা সব পোশাক। ২১ নভেম্বর ব্যাঙ্গলুরুতে তাদের প্রথম বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর ২৫ নভেম্বর মুম্বাইয়ে বলিউডের স্বজনদের জন্য আরেকটি বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর