,

পিরিয়ডের কারণে গোয়ালঘরে রাখা কিশোরীর মর্মান্তিক মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বিজয়লক্ষ্মী, ১৪ বছরের কিশোরী। পিরিয়ড হওয়ার কারণে তাকে একটি গোয়ালঘরে আলাদা থাকতে বাধ্য করে পরিবারের লোকজন। ওই সময় রাতে ঘূর্ণিঝড় ‘গাজা’ আঘাত হানে। কিন্তু ঘর থেকে বের হতে পারেনি বিজয়লক্ষ্মী। ঘরের ভেতরই চাপা পড়ে মৃত্যু হয় তার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যে। খবর বিবিসির।

ভারতের অনেক গ্রামীণ এলাকায় পিরিয়ড সম্পর্কে কুসংস্কার প্রচলিত আছে। অনেকে মনে করে মেয়েরা এ সময় অপরিচ্ছন্ন থাকে। তাই তাদেরকে গোয়ালঘর অথবা রান্না ঘরে থাকতে বাধ্য করা হয়।

বিজয়লক্ষ্মীর পরিবার জানায়, ১৬ নভেম্বর রাতে ঝড়ের সময় ঘরটির ভেতরে আটকা পড়েছিল সে। পরে ভূমিধ্বসে ঘরটি দেবে যায়।

কিশোরীর পরিবার গোয়ালঘরের পাশের বড় ঘরে ছিল। তারা সবাই ঘর থেকে বের হতে পেরেছিল এবং কেউই হতাহত হয়নি। বিজয়লক্ষ্মীর দাদি ভিসালক্ষ্মী বলেন, ঘরটির ওপরে একটি গাছ পড়ায় কেউ তার নাতনিকে বের করে আনতে পারেনি। পরে ভূমিধ্বসের ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, পিরিয়ডের সময় মেয়েদের অন্য ঘরে থাকতে বাধ্য করার রীতির বিরুদ্ধে জেগে উঠতে সবার চোখ খুলে দেয়ার মতো ঘটনা।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় গাজার আঘাতে শুধু তামিলনাড়ুতে ৪৬ জন মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর