,

৩৭০০ সালে হবে মহাযুদ্ধ!

news-image

ডেস্ক রিপোর্ট : কল্পবিজ্ঞানের ভক্তদের কাছে ‘টার্মিনেটর’ সিরিজের আবেদন আজও অটুট। কিন্তু ওই সিরিজের কাহিনি কি নিছক গল্প? নাকি সত্যিই তেমনটা ঘটবে ভবিষ্যতে? মাইক নামের এক যুবকের কথা মানলে, সত্যি সত্যি তেমনটাই ঘটবে। যুদ্ধে লিপ্ত হবে মানুষ ও রোবটেরা।

ওই যুবকের দাবি, ভবিষ্যতের পৃথিবী থেকে ঘুরে এসেছেন তিনি। এক-দুইশ’ বছর নয়, একেবারে ৩৭০০ সাল থেকে। সেখানে গিয়ে তিনি প্রত্যক্ষ করেছেন ওই লড়াই। নিজেও তিনি একটি রোবটকে মেরেছেন। আর সেই রোবটের শরীরের একটি অংশ নিয়ে ফিরে এসেছেন বর্তমান সময়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এক প্রতিবেদনে জানায়, মাইকের দাবি, তিনি এক বার বা দু’বার নয়, আঠেরো বার ঘুরে এসেছেন ৩৭০০ সাল থেকে। ‘অ্যাপেক্স টিভি’ নামের এক ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে ওই যুবকের সাক্ষাৎকারের ভিডিও। সেই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুনলে মনে পড়ে যায় হলিউডের কল্পবিজ্ঞান ছবির কথা।

মাইক জানিয়েছেন, ৩৭০০ সালে ওই যুদ্ধ শুরু হবে মানুষ ও যন্ত্রের মধ্যে। এমনকী, তারিখও বলে দিয়েছেন তিনি। ৩৭০০ সালের ২০ সেপ্টেম্বর ওই মহাযুদ্ধ শুরু হবে বলে জানান তিনি।

ফ্রান্সে জন্ম হলেও মাইক ১৪ বছর বয়সে কানাডায় চলে আসেন। আঠেরো বছর বয়সে তিনি যুক্ত হন ‘ন্যাশনাল সিকিওর ল্যাবরেটরি অফ কানাডা’ নামের এক সংস্থায়। মাইকের দাবি, ওই সংস্থার কাজ নানা গোপন মিশন চালানো। মাইকের দাবি, ওই সংস্থার উদ্যোগে টাইম মেশিনে চাপিয়ে একাধিক মানুষকে অতীতে পাঠানো হয়েছে। সেভাবেই তিনিও গিয়েছেন। আর দেখেছেন ওই ভয়ঙ্কর ভবিষ্যৎ।

সেই কবে এইচ জি ওয়েলস ‘টাইম মেশিন’ কাহিনিতে শুনিয়েছিলেন ভবিষ্যতের কথা। এই ধরনের কাহিনি নিয়ে ছবি ও সাহিত্যে বহু কাজ হয়েছে। কিন্তু সেগুলো নিছকই গল্পকথা। কিন্তু সত্যি সত্যি ভবিষ্যৎ থেকে ঘুরে আসার দাবি মাইকের মতো অনেকে করেছেন। স্বাভাবিকভাবেই এই সব কথাকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনার সাক্ষী হতে নেটিজেনদের যে বেজায় পছন্দ তাতে সন্দেহ নেই। ইউটিউবে ওই ভিডিও দেখে ফেলেছেন ২ লাখ ২৮ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর