,

রাতের আকাশে রহস্যঘেরা কী এই বস্তু?

news-image

অনলাইন ডেস্ক : রাতভর আকাশে ঘোরাফেরা করেছে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা অজানা এক উড়ন্ত বস্তু। এতে করে উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়াতেও। ট্যুইটার-ফেসবুকে হু হু করে ছড়িয়ে পড়ে সেই বস্তুর ছবি। যদিও সবাইকে হতাশ করে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানাল, ওটা আসলে মিসাইল টেস্ট।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে অ্যারিজোনার আকাশ জুড়ে ছেয়ে যায় এক অদ্ভুত আলোর আনাগোনা। পেন্টাগনের তরফ থেকে মুখপাত্র জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর স্ট্র্যাটেজিক সিস্টেমস প্রোগ্রামস ট্রাইডেন্টের মিসাইল পরীক্ষা করা হচ্ছিল এদিন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। সিস্টেমের ক্ষমতা পরীক্ষা করতে মাঝে-মধ্যেই এই টেস্ট করতে হয়। আর এই ধরণের পরীক্ষার আগে কোনও ঘোষণা করা হয় না বলেও জানানো হয়েছে।

স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ হতভম্ব। অনেকেই ভাবলেন বুঝি এল ভিনগ্রহের যান। ট্যুইটারে কিংবা ফেসবুকে অন্যান্য বন্ধুদের অভিজ্ঞতার কথা জানতেও চাইলেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর