,

ড. কামালের কানা কড়িও দাম নেই, সবকিছু চলে তারেকের ইশারায় : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের কোনো মূল্য নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টে ড. কামালের কানা কড়িও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে। তারেক রহমানের ইশারায়।’

রাজধানীর হোটেল রেডিসনে আন্তর্জাতিক সেমিনার : ‘এসথেটিকা ডারমাটোলজিস্ট’ অনুষ্ঠানে যোগদান করার আগে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ভোটকেন্দ্র পাহারার নামে সংঘাতের উসকানী দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আজ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনে সুন্দর পরিবেশটাকে নষ্ট করছে। কেন্দ্রে কেন্দ্রে ৩০০ লোক ৫০০ লোক থাকার অর্থ কী? আমরাও যদি কেন্দ্রগুলোতে এতো লোকের ব্যবস্থা করি, তাহলে কী হবে? ভোট হবে নাকি গৃহযুদ্ধ হবে?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে এক প্রশ্নেরেউত্তরে তিনি বলেন, তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর