,

তুরস্কে লাইভ প্রোগ্রামে প্রেজেন্টারের হার্ট অ্যাটাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের এক টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এক প্রেজেন্টার। মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ওই প্রেজেন্টারের নাম সুকরু ওতান।

মেইল অনলাইনের ওই প্রতিবেদনে বলা হয়, সুকরু ওতানের কিছুদিন আগেই হার্টে সমস্যা ধরা পড়ে। ডাক্তাররা জানিয়েছিলেন, তার হার্টবিট নিয়মিত নয়। এ কারণে ১০ দিন আগে পেসমেকারও লাগানো হয়।

লাইভ প্রোগ্রামে তুরস্কের প্রথম বিভাগের একটি ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন ওতান। এ সময় স্টুডিওতে ছিলেন একজন অতিথি। প্রোগ্রাম শুরু হওয়ার পর হার্ট অ্যাটাকে চেয়ার থেকে মেঝেতে পড়ে যান তিনি।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ওতান শুরুতে নুয়ে পড়েন এবং কিছুক্ষণ পর চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। এ সময় পাশে থাকা অতিথি তাকে ধরতে উঠে আসেন।

এক বিবৃতিতে টিভি চ্যানেলটি জানায়, সম্প্রচারের সময় সুকরু ওতান অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনা সম্পর্কে এক মুখপাত্র বলেন, তাকে তখনই হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল।

ওতানের সহকর্মীরা জানিয়েছেন, প্রথম অসুস্থ হওয়ার পর কিছুদিন বিশ্রামে ছিলেন ওতান। এরপর নিজেই জানান তিনি কাজ করতে পারবেন। ফলে আবারও উপস্থাপনায় দেয়া হয় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর