,

উড়িষ্যায় মহিষ বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা রাজ্যের কুট্টাকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল।

গতকাল মঙ্গলবার রাতে জগতপুরে মহানন্দী সেতু থেকে ওই বাসটি নদীতে পড়ে যায়। পুলিশ বলছে, তালচের থেকে কুট্টাক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহানদী সেতু থেকে পড়ে যায়। ওই সেতুর ওপর একটি মহিষ ছিল। মহিষটিকে বাঁচাতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পুলিশ বলছে, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ১০ জনের অবস্থা এখনো শঙ্কাজনক।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক নিহতদের পরিবার প্রতি দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতরা যেন বিনামূল্যে চিকিৎসা পান, প্রশাসনকে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর