,

মুশফিকের চাই আর ৮১ রান

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলে হয়ে গেছেন বাংলাদেশের হয়ে টেস্ট সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। এবার তার টার্গেট টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো। মুশফিকের জন্য সেটা মোটেও অসম্ভব কিছু নয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি আরও দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে।

ব্যাট হাতে আর ৩১ রান করলেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করবেন মুশফিক। এছাড়া ৮১ রান করলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে যাবেন তিনি। ৪০৪৯ রান নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তামিমের চেয়ে একটু বেশিই সময় লেগে গেল মি. ডিপেন্ডেবেলের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তামিম ৫৬ ও মুশফিক ৬৪টি ম্যাচ খেলেছেন। ৫৩ ম্যাচ খেলে ৩৬৯২ রানের মালিক সাকিব আল হাসান আছেন ৩ নম্বরে। চার ও পাঁচ নম্বরে এই প্রজন্মের কেউ নেই। ৫০ ম্যাচে ৩০২৬ রান নিয়ে চার নম্বরে আছেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাঁচ নম্বরে থাকা মোহাম্মদ আশরাফুলের রান ৬১ ম্যাচে ২৭৩৭। এই পাঁচজনের মধ্যে ব্যাটিং গড়ে সবচেয়ে এগিয়ে সাকিব। তার গড় ৩৯.৬৯।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর