,

অভিযোগ সুস্পষ্ট, ঢালাও নয় : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের জবাব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির অভিযোগ সুস্পষ্ট, ঢালাও নয়।

প্রশাসন ও পুলিশ নিয়ে বিএনপির ‘ঢালাও অভিযোগ’ আমলে নেওয়া হবে না বলে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, আমরা যে অভিযোগ করেছি, সেটা নাকি ঢালাও অভিযোগ। আমরা বলতে চাই, ঢালাও অভিযোগ বিএনপি করে না। বিএনপি সুস্পষ্ট অভিযোগ করেছে, একেবারে নির্দিষ্ট অভিযোগ করেছে।’

বিএনপি মহাসচিব বলেন ‘আমরা সবসময় বলেছি যে, নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তার সাংবিধানিক দায়িত্ব এবং সেই দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হয়, তার জন্য জনগণের কাছে, জাতির কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, তা পূরণ করতে সক্ষম হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তফসিল ঘোষণার পরও গ্রেপ্তার-হয়রানি চলছে অব্যাহতভাবেই। এই গ্রেপ্তার-হয়রানিকে উপেক্ষা করেই যে সাড়া জনগণ দিচ্ছে, সেই সাড়ায় এটাই প্রমাণিত হচ্ছে যে, ধানের শীষের যে জোয়ার উঠেছে সেটাকে কেউ রোধ করতে পারবে না।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের আসন ভাগাভাগির বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা খুব শিগগিরই এটা করব। সময়মতই আপনারা তা জানতে পারবেন। আমরা আমাদের জোটের সঙ্গে বসব, আমাদের চূড়ান্ত মনোনয়ন হবে। সবই সময়মতো হবে। নির্বাচন করতে যখন নেমেছি, তখন সঠিকভাবেই নির্বাচন করব।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা সাক্ষাৎকার দিচ্ছেন, তারা দলের অনেকেদিনের পরীক্ষিত নেতাকর্মী, রাজপথের লড়াকু সৈনিক। তাদের এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠন তৈরি হবে, সেটা অবশ্যই নির্বাচনকে জয়যুক্ত করতে সক্ষম হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে সাড়া আমরা দেখতে পারছি, স্রোতের মতো যে ঢল নামছে, এতে করে এই স্বৈরাচারী সরকারকে নির্বাচনের মাধ্যমে আমরা অবশ্যই সরিয়ে দিতে সক্ষম হব।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর