,

ঐক্যফ্রন্টের কাছে ৯ আসনে ধানের শীষ চায় বিকল্পধারা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জতীয় সংসদ নির্বাচনে নয়জনকে ধানের শীষ প্রতীকে নয়টি নির্বাচনী এলাকায় মনোনয়ন দিতে জাতীয় ঐক্যফ্রন্টের কাছে সুপারিশ করেছে বিকল্পধারা বাংলাদেশের একাংশ। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিকল্পধারার একাংশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আলম বাদল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল হিসেবে বিকল্পধার মনোনয়ন বোর্ড তাদের প্রার্থীদের আবেদনপত্র থেকে নয়টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছে। এ ছাড়া বিষয়টি বিএনপিকে লিখিতভাবে জানানো হয়েছে এবং জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত অনুমোদনের জন্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তা পাঠানো হয়েছে।

মনোনয়নপ্রার্থীদের তালিকা :

ঢাকা-৮ (রমনা-শাহবাগ) আসনে মনোনয়নপ্রার্থী বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, লক্ষীপুর-২ (রায়পুর-লক্ষীপুর) আসনে বিকল্পধারার মহাসচিব অ্যাডভোকেট শাহ আলম বাদল, ঢাকা-৭ (লালবাগ-চকবাজার)আসনে আজমিরি বেগম ছন্দা, ফেনী-২ (ফেনী সদর) আসনে প্রভাষক মো. শাহজাহান শাজু, ঢাকা-১০ (তেজগাঁও) এল কে চৌধুরী, মুন্সীগঞ্জ-১ আসনে মো. জানে আলম হাওলাদার, বাগেরহাট-১ আসনে বাবু সবিনয় সাহা, নোয়াখালী-৩ আসনে নাছিম আলী আকন্দ এবং যশোর-৩ (যশোর সদর) আসনে মাহবুবব মোর্শেদ হেলাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর