মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি আসন চান বি. চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার গঠনকারী দলের সংসদে একচেটিয়া আসনের কারণে রাজনীতিতে ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তাই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে জোটের বড় দলের কাছে অন্য দলগুলোর জন্য বেশি আসন দাবি করেন তিনি।

বুধবার রাজধানীর বাড্ডায় বিকল্পধারার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মত জানান বি. চৌধুরী।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বি. চৌধুরী। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর আজ বি. চৌধুরী এ সংবাদ সম্মেলন করলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন, ‘ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের যদি আপস করতে হয়, সে পরিস্থিতি আনা উচিত হয়… তাহলে বলব, যে দলটি সরকার গঠন করবে সে দলের শরিকদের অধিক সংখ্যক আসন দিয়ে ব্যালেন্স করতে হবে। কোনো দল যেন একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতা করতে না পারে, বিকল্পধারা সে ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবে।’

২০০১ সাল থেকে পরবর্তী প্রতিটি সংসদ নির্বাচনে বিজয়ী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে এবং তা রাজনীতিতে ভারসাম্য নষ্ট করছে বলে মনে করেন বি. চৌধুরী।

এবারের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের সঙ্গে মিলে যে পাঁচ দফা বি. চৌধুরী দিয়েছিলেন, তার একটি দফায় ছিল সংসদ ও সরকারের ভারসাম্য নিশ্চিত করতে হবে। পরে কামাল হোসেনের সঙ্গে জোট গঠন করা হয়ে ওঠেনি বি. চৌধুরীর। ড.কামাল বিএনপির সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন, অন্যদিকে বি. চৌধুরী ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতিমধ্যে জানিয়েছেন, ৩০০টি আসনের মধ্যে ৬৫ থেকে ৭০টি তারা জাতীয় পার্টিসহ জোট শরিকদের ছেড়ে দিতে পারেন।

অন্যদিকে, বিকল্প ধারার নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ২৫ জন প্রার্থীর একটি তালিকা তৈরি করে আওয়ামী লীগের সঙ্গে বসবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক