,

আওয়ামী লীগে যোগ দিচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ দুই নেতা!

news-image

ডেস্ক রিপোর্ট: শিগগিরই আওয়ামী লীগে যোগ দিতে পারেন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ দুই নেতা। জানা গেছে জাতীয় ঐক্যফ্রন্টের ওই দুই নেতার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা যোগাযোগ রক্ষা করে চলছেন। জানা গেছে, যে প্রক্রিয়ায় ঐক্যফ্রন্টের বৃহত্তম শরিক বিএনপি পুরো জোটই দখল করে ফেলেছে তা নিয়ে দুজনের মধ্যেই অসন্তোষ আছে।

ঐক্যফ্রন্টের এই দুই নেতা হলেন, মোস্তফা মহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। মন্টু ও সুব্রত চৌধুরী দুজনই ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বিশ্বস্ত দুই সহচর বলেই পরিচিত। মোস্তফা মহসীন মন্টু হলেন ড. কামালের দল গণফোরামের সাধারণ সম্পাদক। আর সুব্রত চৌধুরী হলেন, গণফোরামের নির্বাহী সভাপতি।

জানা গেছে, মোস্তফা মহসীন মন্টু ঢাকার কেরানীগঞ্জের দুটি আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দুটি আসন বিএনপি দলীয় নেতাদের মনোনয়ন দিতে চায়। মন্টুর আগ্রহের একটি আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনোনয়ন পেতে পারেন। আরেকটি আসনে মনোনয়ন পেতে পারেন বিএনপি ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান। বিএনপি কোনো অবস্থাতেই মন্টুকে দুটি আসন ছেড়ে দিতে রাজি নয় বলে জানা গেছে।

আর সুব্রত চৌধুরী যে আসনে মনোনয়ন চান সেখানে বিএনপি মনোনয়ন দিতে ইচ্ছুক তাদের অপর জোট ২০ দলের শরিক এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদকে। জানা গেছে, অলি আহমেদ কোনো ভাবেই তার আসন ছেড়ে দিতে রাজি নন। এছাড়া বিএনপি দাবি করেছে, ওই আসনে সুব্রত চৌধুরীর কোনো জনপ্রিয়তাও নেই।

এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা মোস্তফা মহসীন মন্টু ও সুব্রত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, দুজনই আজকের দিনটি সময় চেয়েছেন। আজকের মধ্যে আসন নিয়ে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে দুজনই আওয়ামী লীগে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আর এমনটি ঘটলে, তা হবে ঐক্যফ্রন্টের জন্য এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর