,

পরাজয়ে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর

news-image

স্পোর্টস ডেস্ক : শিখর ধাওয়ান এবং দিনেশ কার্তিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ভারত। ডিএলমেথডে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ভারতকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।

বুধবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৪৬ রান করেন গ্ল্যান ম্যাক্সওয়েল। এছাড়া ৩৭ ও ৩৩ রান করেন ক্রিস লায়ন ও মার্কু স্টোনিস। ভারতের হয়ে দুই উইকেট নেন কুলদীপ যাদব।

জয়ের জন্য ডিএলমেথডে ভারতের টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১৭৪ রান। উদ্বোধনীতে ৩৫ রান করে ফেরেন রোহিত শর্মা। এরপর তিনে ব্যাটিংয়ে নামা লোকেশ রাহুল ফেরেন ১৩ রান করে।

২ উইকেটে ৮১ রান করা ভারত এরপর ২৪ রানে ব্যবধানে হারায় অধিনায়ক বিরাট কোহিল ও দুর্দান্ত খেলতে থাকা শিখর ধাওয়ানের উইকেট। ৪২ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭৬ রান করে ধাওয়ান আউট হলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় ভারতের।

শেষ দিকে দিনেশ কার্তিক একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। জয়ের জন্য শেষ ৬ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। মার্কু স্টোনেসের প্রথম বলে দুই রান নেয় ভারত। দ্বিতীয় বল ডট।

ওভারের তৃতীয় ও চতুর্থ বলে করুনাল পান্ডিয়া এবং ১৩ বলে ৩০ রান করা দিনেশ কার্তিক আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ভারত। শেষ দুই বলে ভারতের প্রয়োজন ছিল ১১ রান। ভারত করতে পারে ৬ রান। ৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর