,

এক রাতে ৫০০০ বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : দিনে দূষণ, রাতে জ্যাম। এই সাঁড়াশি আক্রমণেই গত সোমবার রাতে কার্যত নাভিশ্বাস উঠে ভারতের রাজধানী দিল্লির। এক রাতে অনুষ্ঠিত হয় পাঁচ হাজার বিয়ে। এই বিপুল সংখ্যক বিয়ে বাড়ির অনুষ্ঠানের অতিথিদের যাতায়াতে ব্যাপক যানজটের কবলে পড়ে রাজধানীর রাজপথ। আধ ঘণ্টার রাস্তা যেতে কোথাও দুই ঘণ্টা, কোথাও বা তারও বেশি সময় লেগেছে।

রাস্তায় এক হাজার অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার অলোক কুমার বলেন, ‘আমাদের হিসাবে সোমবার রাতে পাঁচ হাজার বিয়ে বাড়ি ছিল। রাস্তায় অতিরিক্ত এক হাজার কর্মী নামানোর পাশাপাশি আমাদের টুইটার হ্যান্ডলেও নিয়মিত আপডেট দেওয়া হয়েছে।’

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ে বাড়ির হাজার হাজার নিমন্ত্রিত। তার সঙ্গে সেই তালিকায় ছিলেন প্রচুর ভিআইপি-ভিভিআইপি। তাদের যাতায়াতের জন্যও যানজট বেড়েছে বলে মনে করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

যানজট মোকাবিলায় রাতেও রাস্তায় টহল দিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। যেখানে সেখানে বেআইনি পার্কিং দেখলেই সেগুলো সরিয়ে দিয়েছেন বা গাড়ি তুলে নিয়ে গিয়েছেন। বিশেষ নজর ছিল দক্ষিণ-পূর্ব দিল্লিতে। কারণ রাজধানীর বেশির ভাগ কমিউনিটি সেন্টারই ছত্রপুর, মেহরাউলি, এম জি রোড, কাপাশেরা, রাজৌরি গার্ডেন, পাঞ্জাবি বাগ, দ্বারকা লিঙ্ক রোড, আলিপুর লক্ষ্মীনগর এলাকায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর